মোঃ আবু তাহের (ফ্রিল্যান্সার তাহের) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রাম গ্রামের একজন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা। তিনি টপ র্যাংকিং সার্ভিস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব হোস্টিং খাতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।
নিজ গ্রামের প্রতি ভালোবাসা থেকে তিনি কোনাগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, প্রযুক্তির সঠিক ব্যবহার গ্রামীণ উন্নয়ন ও তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

